Showing posts with label আধ্যাত্মিক কবিতা. Show all posts
Showing posts with label আধ্যাত্মিক কবিতা. Show all posts

Saturday, March 16, 2019

আল্লামা ইকবালের খুদী সংক্রান্ত কবিতার ২টি লাইনের দুইটি অসাধারণ অনুবাদ

          আল্লামা ইকবালের খুদী সংক্রান্ত কবিতার ২টি বিখ্যাত লাইন হলো: ‘খুুদি কু কর বুলন্দ এতনা কে হর তাকদির সে পেহলে / খোদা বন্দে সে খোদ পূছে বাতা তেরী রেযা কিয়া হ্যায়?’ অর্থাৎ: ``খুদিকে এমন উঁচুতায় নিয়ে যাও যাতে  (তোমার ভাগ্য লিখবার আগে) আল্লাহ স্বয়ং জিজ্ঞেস করেন: বান্দা তোমার সন্তুষ্টি কীসে বল, আমি সেটাই লিখে দেই।" ‘খুদি’ কী? সত্ত্বা তথা আত্মার জাগরণ, সঠিক আত্মোপলব্ধির বলীয়ান বিকাশ। এ খুদিই ইকবালের কাব্যদর্শনের মূল সুর। এ খুদির মাধ্যমে তিনি বিপর্যস্ত মানবতার সংকট-মুক্তির আকুতি জানিয়েছেন। খুদিকাব্যের প্রতিটি ছত্রে তিনি মানবদরদের দূর্গ-কলিজাকে ফালি ফালি করে কেটে পরিবেশন করেছেন আত্মভোলা জাতির দস্তরখানে। আত্মার জাগরণকে তিনি এমন উঁচু স্তরে নিয়ে যাবার আহ্বান জানিয়েছেন, যে স্তরে উন্নীত হলে বান্দার প্রতি আল্লাহপাক সম্পূর্ণই সন্তুষ্ট হয়ে যান। আর সেই সন্তুষ্টির কারণে আল্লাহ বান্দার তাকদির (ভাগ্যলিপি) বান্দার সম্পূর্ণ অনুকূলেই লিখে দেন। খুদী সংক্রান্ত কবিতার উক্ত ২টি বিখ্যাত লাইনের কাব্য অনুবাদ নীচে দেয়া হলো:

এই দুইটি ভিডিও দেখুন প্লীজ:

বিশেষ নোট: ২য় কাব্য অনুবাদটির কবির নাম আমার জানা নাই। কেউ জানলে এই ই-মেইলে জানাবের প্লীজ: sohelict@gmail.com

Sunday, March 11, 2012

আছেন আমার মোক্তার | Achen Amar Muktar - গাজী মাজহারুল আনোয়ার,কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী


আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার
আমি পাপী তিনি জামিনদার

মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই
মনরে… ওহো মনরে…

দুই কান্দে দুই মুহূরি
লিখতে আছেন ডাইরি
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার

সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেন্জার
দ্রুতযানে পাড় হবে সে
টিকিট কাটা আছে যার
মনরে… ওহো মনরে…

পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টার
সময় থাকতে মনা হুশিয়ার
আমি পাপী তিনি জামিনদার

কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী, সুরকার: আলাউদ্দিন আলী, ছায়াছবি: গোলাপী এখন ট্রেনে

Tuesday, January 10, 2012

সবাই বলে বয়স বাড়ে, কথা-কুটি মনসুর, শিল্পী-রথীন্দ্রনাথ রায়

সবাই বলে বয়স বাড়ে
কথা-কুটি মনসুর, শিল্পী-রথীন্দ্রনাথ রায়


সবাই বলে সবাই বলে বয়স বাড়ে,
আমি বলি কমে রে,আমি বলে কমে
[এই মাটির ঘরটা খাইলো ঘুনে]-২
প্রতি দমে দমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।


মত্ত নিয়া মজে রইলাম সত্য চিনলাম না
লোহা দিয়া নাও গড়িলাম,মানিক চিনলাম না
আমি তার কাছে কি বলব গিয়া
কিবা গেলাম সঙ্গে লইয়া রে
মন ওরে ও হো ও মন রে
আমি তার কাছে কি বলব গিয়া
কিবা গেলাম সঙ্গে লইয়া রে
শুধু ঘুরলাম,ফিরলাম,খাইলাম দাইলাম
একি মতি ভ্রমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।



তবিলদারি কইরা নিজেই হইলাম মহাজন
নিক্তি দিয়া অন্তরটারে,করলাম না ওজন
আমি বাত্তি ছাড়া ওই কবরে
কেমনে যাব হিসাব করে রে
মন ওরে ও হো ও মন রে
আমি বাত্তি ছাড়া ওই কবরে
কেমনে যাব হিসাব করে রে
শুধু ঘাটতি হইয়া পাপের বোঝা
থাকবে শুধুই জমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে
[এই মাটির ঘরটা খাইলো ঘুনে]-২
প্রতি দমে দমে রে
সবাই বলে সবাই বলে বয়স বাড়ে
আমি বলি কমে রে,আমি বলে কমে।