Showing posts with label কবি রবার্ট ফ্রস্ট. Show all posts
Showing posts with label কবি রবার্ট ফ্রস্ট. Show all posts

Sunday, March 17, 2019

Stopping by Woods on a Snowy Evening (মগরেবের ওক্তে জঙ্গলের কিনারে)


Stopping by Woods on a Snowy Evening
- Robert Frost

Whose woods these are i think i know.
His house is in the village, though;
he will not see me stopping here
to watch his woods fill up with snow.
My little horse must think it queer
to stop without a farmhouse near
between the woods and frozen lake
the darkest evening of the year.
He gives his harness bells a shake
to ask if there is some mistake.
The only other sound's the sweep
of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But i have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.



মগরেবের ওক্তে জঙ্গলের কিনারে
- খোন্দকার আশরাফ হোসেন


কোন্ মিঞার এই জঙ্গল, মনে লয় জানি
এই মহল্লায় ভি হ্যার হাবেলি অয়া পারে
এই যে খাড়াইছি এইহানে—হালা জানা ভি পারবো না,
দেকবার লইছি ক্যামেন বর্ফে ভরতাছে জংলারে!
আমার ঘুড়াডা ভাবতাছে মাগার ক্যায়া বাত?
ঘরবাড়ি নাইক্কা, মনিব থামলো ক্যালা?
জঙ্গল আর জমুইন্না তালাবের বিচেম
আউজকা বচ্ছরের সবচাইয়া আন্ধাইর্যা রাত!
ঘুড়ায় গলার ঘুণ্টিমে লাড়ান দেয়
যেমুন জিগায় ভুলচুক ঐছে নিকি?
কুছভি সুনা যায় না—খালি বাতাসের আওয়াজ
আর পসমের মাফিক হালকা বর্ফের বাকোয়াজ।
জঙ্গলডা হালায় জবর সোন্দর, আন্ধাইরা গহিন লাগে;
মাগার আমার তো বহুত জবান দেওন আছে—
যাওন লাগব দূরের রাহা নিন্দ যাওনের আগে
যাওন লাগব দূরের রাহা নিন্দ যাওনের আগে।
(রবার্ট ফ্রস্টের Stopping by Woods on a Snowy Evening)

Monday, March 11, 2019

রবার্ট ফ্রস্টের একটি কবিতার ২টি অনুবাদ: শীত সন্ধ্যায় বনের কিনারে


Stopping by Woods on a Snowy Evening
- Robert Frost

Whose woods these are i think i know.
His house is in the village, though;
he will not see me stopping here
to watch his woods fill up with snow.
My little horse must think it queer
to stop without a farmhouse near
between the woods and frozen lake
the darkest evening of the year.
He gives his harness bells a shake
to ask if there is some mistake.
The only other sound's the sweep
of easy wind and downy flake.
The woods are lovely, dark and deep,
But i have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

শীত সন্ধ্যায় বনের কিনারে

        -শামসুর রাহমান 

এই বন কার জানি বলে মনে হয়।
বুঝি বাড়ি তার ঐ গাঁয়ে নিশ্চয়;
জানবে না সে তা দেখছি দাঁড়িয়ে আমি
বন তার হলো এখন তুষারময়।
ঘোরাটা ভাবছে ব্যাপার চমৎকার।

খামার ছাড়াই কী যে লাভ থামাবার,
বন আর এই জমাট হ্রদের মাঝে
আজকে সন্ধ্যা সবচে' অন্ধকার।
ভুল হয়ে গেছে ভেবে সে শব্দ করে

নাড়ায় ঘুন্টি, এবং বনের 'পরে
শুধু আরেকটি শব্দ যাচ্ছে শোনা :
হালকা বাতাসে বরফের কুচি ঝরে।
কাজল গভীর এ-বন মধুর লাগে,

কিন্তু আমার ঢের কাজ বাকি আছে।
যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে,
যেতে হবে দূরে ঘুমিয়ে পড়ার আগে।




তুষার-সন্ধ্যায় বনের কিনারে থেমে

              - জুয়েল মাজহার


কার এই বনভূমি, মনে হয়, আমি চিনি তারে।
বুঝিবা বাড়িটি তার কাছেপিঠে গাঁয়ের ভেতরে;
পড়বে না চোখে তার আমি যে এখানে থামলাম
দেখতে তার বনভূমি ঢেকে যেতে তুষারে তুষারে।


ছোট্ট আমার ঘোড়া হয়তো বা অবাক হয়েছে
কী হেতু এখানে থামা যেহেতু খামার নেই কাছে
দুই পাশে বন আর হ্রদ শুধু বরফ-জমাট
বছরের গাঢ়তম গোধুলি এখানে ঘনায়েছে।
গলতি হয়েছে কোনো এই ভেবে টাট্টু আমার
গলার ঘুন্টিটা সে নাড়লো একবার।
আরো যে শব্দ এক কানে বাজে সেটা
ঝিরিঝিরি হাওয়া আর মিহি তুষারের।

গহনগভীর মধুর কালো এ-বন,
তবু যে আমার রয়েছে একটি পণ,
ঘুমাবার আগে দিতে হবে পাড়ি অনেক যোজন
ঘুমাবার আগে দিতে হবে পাড়ি অনেক যোজন।


[ Stopping by Woods on a Snowy Evening]

Monday, March 4, 2019

যে-পথ ফেলে এসেছিলাম ।। রবার্ট ফ্রস্ট (The Road Not Taken / Robert Frost)



যে-পথ ফেলে এসেছিলাম 

- রহমান হেনরী


হলুদ বনভূমি চিরে দুইখানা পথ, বিভাজিত, দু'দিক চলে গেছে, 
দুঃখ মনে: একলা আমি, দুই পথে আর যাই-বা কেমন করে! 
ব্যাকুলভাবে রই দাঁড়িয়ে, দ্বন্দ্ব-দ্বিধায়, একখানা পথ বেছে; 
দু'চোখ রাখি অন্যপথে, চেয়ে দেখি যতটা দূর দৃষ্টিরেখা ঝরে: 
ঠিক ততদূর, যেই সীমানায় মোড় নিয়ে সে, ঢালু হয়ে পড়ে। 



তারপরে সেই আরামদায়ক, নয়নভোলা, পথের দিকেই যাই; 
হয়তো যেটা বেছে নিলাম, সেটাই ভালো, এমনতর জেনে
তুষ্টি মেলে; তৃণ-আচ্ছাদিত সে-পথ, চড়াই কী উৎরাই
ছিলো না তার; যদিও তা পথিকজনের পায়ের তলায় ছেনে
জীর্ণ এতোই_ পথ দুটিকে, ভাবতে পারো, যেন-বা একটাই।

দুই পথই সেই সকালবেলায়, একই রকম শান্ত-শোয়া, ঘাসে, 
কোনই পায়ের দাগ পড়েনি, এতোটুকুন, পাতার শয্যাজুড়ে; 
ওহ, সে-প্রথম পথ পড়ে থাক, আসছে যে-দিন, সেসব দিনের পাশে! 
সংশয় হয়, ফিরবো পি্ছে, তেমন দিন কি সত্যি আবার আসে? 
যদিও জানি, পথ কীভাবে পথেই টানে, কাছে কিংবা দূরে।

দীর্ঘশ্বাস ফেলে ফেলে, হয়তো সেদিন, বলে যাবো এই-
আয়ুরেখার পথে নামা যুগগুলিকে পেরিয়ে যেতে যেতে: 
বনের ভেতর দুইখানা পথ দু'দিক গেল, এবং আমি সেই, 
কম-হাঁটা পথ অনায়াসে বাছলো যে-জন, হঠাৎ, নিমেষেই, 
এবং তাতেই ভিন্ন ফলন, এক জীবনের চর্চিত ধানক্ষেতে।